সুখ_প্রান্তর | পর্বসংখ্যা_৮৭

 #সুখ_প্রান্তর 

#শেখ_মরিয়ম_বিবি 

#পর্বসংখ্যা_৮৭



কপি করা কঠোরভাবে নিষিদ্ধ ‼️ 


“ ভাইয়া হাসো কেন?"


চাদর মুড়ি দিয়ে শুয়েছিলো তাইফ, কিন্তু হঠাৎ করেই মুখ বের করে বড় ভাইকে মিটিমিটি হাসতে দেখে প্রশ্নটা করে ফেললো।নাইফ হঠাৎ করেই কারো গলায় চমকে যায়।তার ধারণা মতে তার ভাই এত সময়ে ঘুমে কাঁদা কিন্তু তেমনটা হয়নি।ভাই তো তাকে পাহারা দিচ্ছে। থতমত মুখে ফোনটা সরিয়ে অযথাই পিছনে নিয়ে রাখলো মুঠোফোন রপ্ত হাতটা। খানিকটা তেতেই বললো,


“ কত রাত হয়েছে,ঘুমাস নি কেন এখনও?

বাবাকে বলবো! যে রাতে তুমি ঘুমাও না।দিয়ে আসবে নে মাদ্রাসা তখন ভালো হবে নে?"


“ আমি বুঝি তোমাদের অনেক জ্বালাই,তাই বুঝি আমাকে একা একা মাদ্রাসা রেখে আসো?

_এবার গেলে আর আসবো না।"


বলেই তাইফ আবারও চাদর দিয়ে নিজেকে ঢেকে নিলো, নাইফের কোথাও গিয়ে খুব লাগলো ভাইয়ের কথাটা।সে তো এভাবে বলেনি।তাহলে কেন ভাইটা! 

মনে মনেই বললো,


“ ও কি মাদ্রাসা যেতে চায় না!"


নিজের পিছন-মুখী হাতটা সামনে এনে মোবাইল ফ্ল্যাশ জ্বেলে একবার নিজের চ্যাট বক্সটা পরখ পরে, ছোট মেসেজ লিখলো,


“ গুড নাইট!"


এরপর ফোনটা বিছানায় নিজের মাথার পাশে রেখে হাঁটু ভেঙ্গে বসে,ছোট ভাইয়ের দিকে ঝুঁকে চাদরটা টেনে নিয়ে নিচু গলায় ডাকে,


“ তাইফ!"


তাইফ কোন নড়চড় করলো না, উত্তর‌ও দিলো না।নাইফ চুপ থেকে কিছুক্ষণ ভাইকে পরখ করে বললো,


“ তাফু,উঠো! চলো ভাইয়ার সাথে!"


তাও তাইফ উঠছে না।নড়ছেও না।এবার চাদরটা পুরো টেনে নিয়ে হাত ধরে টানতে টানতে বললো,


“ ওঠ বলছি,কথা আমার তোর সাথে!"


 এবার তাইফ চোখ মেলে তাকালো, দৃষ্টি ঘোলাটে তার। ছলছল করছে অক্ষিকোটর,নাইফ ভাইয়ের ঘাড়ের নিচ দিয়া হাত ঢুকিয়ে টেনে সোজা করে বসিয়ে বললো,


“ এবার বল সমস্যা কোথায়?

_ কেন মাদ্রাসা যেতে চাইছিস না? হুজুরেবা বকে,মারছে তোকে?"


তাইফ কথা বলে না।মাথা নিচু রেখে থম মেরে বসে র‌ইলো।নাইফ পলকহীন চেয়ে থেকে ফোনটা হাত বাড়িয়ে নিয়ে কাউকে ফোন করলো, এখন এখানে রাত হলেও অপরদিকে খড়খড়া দুপুর,ফোনটা রিসিভ হলো সেকেন্ড পেরুতেই,


“ আসসালামু আলাইকুম বাবা!"


“ ওয়া আলাইকুম আসসালাম ফুপি! কেমন আছো তুমি?"


“ এইতো আলহামদুলিল্লাহ বাবা,তোমরা সবাই কেমন আছো? তোমার ভাই বোনেরা কোথায়? ঘুমিয়ে পড়েছে?তাফুর কি অবস্থা এখন?"


“ সবাই আলহামদুলিল্লাহ,সবাই ভালো। সবাই সবার ঘরে।আর তোমার তাফু? তার অবস্থার অবস্থা আমি বুঝতে অক্ষম তাই তোমার হেল্প লাগবে!"


" মানে কি হয়েছে? কোথায় সে?"


এই তো আমার পাশেই বসে আছে।মেয়ে মানুষের‌ মতো গাল ফুলিয়ে,এমন ভাব করে যেন আমর আমি বর ব‌উ!"


“ ছিহ,কি সব বলো নাইফ,ছোট ভাইকে কেউ এগুলো বলে?"


“ কি করবো ফুপি! তোমার এই ভাতিজার হাবভাব তো ধরা যায় না।দেখো তো তুমি তার কিছু বুঝো কিনা! মতিগতি সুবিধের ঠেকছে না!"


“ দাও ওকে!"


“ হুম,

_ এই নে ধর! ফুঁপির সাথে কথা বল!"


তাইফ ফোন ধরলো না,বড় ভাইয়ের হাতে রেখেই তাকালো চিন্তগ্রস্ত রমনীর মুখে,যার ভেতরে তার জন্য অগাধ স্নেহ আর মমতা ভরা।মায়ের মতোই স্নেহ আদরে ভরিয়ে রাখার ক্ষমতা আছে যার। কিন্তু অতি দূরত্বে তা সম্ভব হলো না তার জন্য।


নাফিসা ছোট ভাইপোকে গভীর ভাবে পরখ করে বললো,


“ কি হয়েছে আব্বা? মুখটাকে এমন কেন বানিয়ে রেখেছেন? আপনার বাবা,মা বকেছে?"

তাইফ মাথা দুলালো দু'পাশে, অর্থাৎ 'না'! নাফিসা আবারও জিজ্ঞেস করলো,


“ শরীরের ব্যথা কমে গিয়েছে না? এখনও করে ব্যথা?"


একইভাবে তার উত্তর,নাইফ মৃদু ধমক দিয়ে বললো,


“ এভাবে প্রতিবন্ধীদের মতো বিহেভ কেন করছিস? মুখে কি ঠোসা হয়েছে?"


তাইফ ফুলানো গাল,কুঞ্চিত কপোল আর সরু দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে চাইলো,নাইফ‌ও ওভাবেই চেয়ে আছে।

নাফিসা বড় ভাইপো কে ছোট্ট করে ধমক দিয়ে বললো,


“ নাইফ ছোট ভাইয়ের সাথে এটা কেমন ব্যবহার? ছেলেটার অসুস্থ না!"


“ কি করবো ফুপি! বিগত পনেরো মিনিট ধরেই এই তামশা চলছে,সে মাদ্রাসা যেতে চায় না। মাদ্রাসা না গেলে পড়বে কি? মূর্খ থাকার শখ জেগেছে!

দিবেনে বাবা গোডাউনের চা আনার কাজে লাগিয়ে, তখন বুঝবেনে!"


তাইফের চোখ আরও ভরে উঠলো,যে কোন সময় তা গড়িয়ে পড়বে। নাফিসা শুনছে বড় ভাইপোর অভিযোগ আর দেখছে ছোট ভাইপোর মুখশ্রী।ভাই বোনদের এমন খুনসুটি মাখো সম্পর্কটাই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো মধুর করতে।সে ছোট একটি শ্বাস ফেলে বললো,


“ আচ্ছা তুমি থামো,আমাকে কথা বলতে দেও!

_ তাইফ শোন ফুপির কথা!"


তাইফ নিজের চোখ ডান হাতের তালু দিয়ে ঢলে নিলো,সে আসলেই এখন ঘোলা দেখছে সব,তার হাতের তালু খানিকটা ভিজলো তার অক্ষুজলের তোরে।নাফিসা বললো,


“ কান্না থামাও।ফুপির কথা মনোযোগ দিয়ে শোন!

_ তুমি কি মাদ্রাসায় আর পড়তে চাইছো না? ফুপি কি বাবা মা'কে বুঝিয়ে বলবো?

কিন্তু বাবা তুমি তো আল্লাহর রহমতে হাফেজ। আমাদের ছোট হাফেজ সাহেব হয়ে গিয়েছো। তুমি কি জানো তুমি আসলে কি?

আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যেও প্রিয় যারা আল্লাহ কেবল তাদেরকেই হাফেজ হ‌ওয়ার জন্য কবুল করেন।সবাই তো হাফেজ হতে পারে না আব্বা। তুমি কি জানো তুমি রোজ হাশরে তোমার নিজের এবং তোমার পরিবারের জন্য কি বয়ে বেড়াচ্ছো! শোন তুমি তো হাফেজ সাহেব,আমি তো তোমার মতো অত জ্ঞানী হ‌ইনি আব্বা তাও ছোট একটা কথা বলি, আমি অবশ্য মুখস্থ বলতে পারবো না।আমি তো অধম, ঠিক করে আল্লাহর কোন ইবাদত‌ই করতে পারছি না।তাই ধার করেই বলছি বিভিন্ন সুরা এবং হাদিসের আলোকে বর্ণনা করে হচ্ছে যে হাফেজদের জন্য কোর‌আনে রয়েছে আটটি উল্লেখযোগ্য বর্ণনা, সেগুলো কি কি?

সেগুলো হচ্ছে, বলেই নাফিসা নিজের ল্যাপটপ হাতরে কিছু খুঁজে বের করলো, এবং সেই পর্দায় চোখ রেখেই ভাতিজাকে পড়ে শোনাতে থাকলো,


পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য হিফজ বিভাগের প্রতিটি ছাত্রের হাজার হাজার ঘণ্টা কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকতে হয়। আবার হাফেজ হওয়ার পরও হেফজ ধরে রাখার জন্য তাঁদের অনেক বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করতে হয়। আর বেশি পরিমাণে কোরআন তিলাওয়াতকারীদের মহানবী (সা.) আল্লাহর পরিজন বলে সম্বোধন করেছেন।


আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা। ’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫)


বিভিন্ন হাদিসে কোরআনের হাফেজ, বেশি তিলাওয়াতকারী ও কোরআন অনুযায়ী আমলকারীদের বহু ফজিলত পাওয়া যায়। নিম্নে কোরআনে হাফেজদের কিছু মর্যাদা তুলে ধরা হলো:


এক. কোরআনের জ্ঞান ঈর্ষণীয় সম্পদ :


কোরআনের জ্ঞান ও তার তিলাওয়াতের তাওফিক আল্লাহর অনন্য নিয়ামত। যে নিয়ামতের ব্যাপারে ঈর্ষা করা জায়েজ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে ঈর্ষা করা যায় না। এক ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিন-রাত তিলাওয়াত করে। আর তা শুনে তার প্রতিবেশীরা তাকে বলে, হায়! আমাদের যদি এমন জ্ঞান দেওয়া হতো, যেমন অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মতো আমল করতাম। অন্য আর এক ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে। এ অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলে, হায়! আমাকে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ দেওয়া হতো, তাহলে সে যেমন ব্যয় করছে, আমিও তেমন ব্যয় করতাম। ’ (বুখারি, হাদিস : ৫০২৬)


দুই. কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে :


দুনিয়ায় যারা কোরআন চর্চা করবে, মহান আল্লাহর হুকুমে কিয়ামতের দিন পবিত্র কোরআন তাদের জন্য সুপারিশ করবে।    রাসুল (সা.) বলেছেন, ‘সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম (রোজা) বলবে, হে রব, আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি। অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। ’ (শুআবুল ঈমান, হাদিস : ১৮৩৯)


তিন. কোরআনচর্চাকারীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে :


যারা দুনিয়াতে কোরআন শিখবে সে মতে আমল করবে, কোরআন হিফজ করবে। কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, কোরআন কিয়ামত দিবসে হাজির হয়ে বলবে, হে আমার প্রভু, একে (কোরআনের বাহককে) অলংকার পরিয়ে দিন। তারপর তাকে সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তাকে আরো পোশাক দিন। সুতরাং তাকে মর্যাদার পোশাক পরানো হবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তার প্রতি সন্তুষ্ট হোন। কাজেই তিনি তার ওপর সন্তুষ্ট হবেন। তারপর তাকে বলা হবে, তুমি একেক আয়াত পাঠ করতে থাকো এবং ওপরের দিকে উঠতে থাকো। এমনিভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব (মর্যাদা) বাড়ানো হবে। (তিরমিজি, হাদিস : ২৯১৫)


চার. কোরআনের হাফেজদের ফেরেশতাদের সঙ্গে তুলনা :


পবিত্র কোরআন হিফজ করা, চর্চা করা এতটাই ফজিলতপূর্ণ কাজ যে রাসুল (সা.) তার হিফজকারীদের ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.) থেকে বর্ণনা করেছেন, কোরআনের হাফেজ পাঠক লিপিকর সম্মানিত ফেরেশতাদের মতো। খুব কষ্টকর হওয়া সত্ত্বেও যে বারবার কোরআন পাঠ করে, সে দ্বিগুণ পুরস্কার পাবে। (বুখারি, হাদিস : ৪৯৩৭)


পাঁচ. কোরআন শিক্ষা সম্পদ অর্জনের চেয়েও উত্তম :


উকবাহ ইবনে আমির (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) এলেন। তখন আমরা সুফফাহ বা মাসজিদের চত্বরে অবস্থান করছিলাম। তিনি বলেন, তোমরা কেউ চাও যে প্রতিদিন বুত্বহান বা আকিকের বাজারে যাবে এবং সেখান থেকে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই বড় কুঁজ বা চুঁটবিশিষ্ট দুটি উটনী নিয়ে আসবে? আমরা বললাম, হে আল্লাহর রাসুল, আমরা এরূপ চাই। তিনি বলেন তাহলে কি তোমরা কেউ মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দুটি আয়াত শিক্ষা দেবে না কিংবা পাঠ করবে না? এটা তার জন্য ওইরূপ দুটি উটনীর চেয়েও উত্তম। এরূপ তিনটি আয়াত তিনটি উটনীর চেয়েও উত্তম এবং চারটি আয়াত চারটি উটনীর চেয়েও উত্তম। আর অনুরূপ সমসংখ্যক উটনীর চেয়ে ততসংখ্যক আয়াত উত্তম। (মুসলিম, হাদিস : ১৭৫৮)


ছয়. কোরআনের ধারকদের সম্মানের নির্দেশ :


নবীজি (সা.) সাহাবায়ে কেরামকে কোরআনের ধারক-বাহকদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি উৎসাহ দিয়েছেন। যারা ৩০ পারা কোরআন হেফজ করে তা ধরে রাখে, তার ওপর আমল করে, তারাও সেই সম্মানের যোগ্য। আবু মুসা আল-আশআরি (রহ.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। ’ (আবু দাউদ, হাদিস : ৪৮৪৩)


ধরে রাখে, তার ওপর আমল করে, তারাও সেই সম্মানের যোগ্য। আবু মুসা আল-আশআরি (রহ.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। ’ (আবু দাউদ, হাদিস : ৪৮৪৩)


সাত. কোরআন পাঠকারীর মা-বাবাকে বিশেষ সম্মাননা :


সাহল ইবনু মুআজ আল-জুহানি (রহ.) থেকে তার পিতা থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তা অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার মা-বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে। ধরে নাও, যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে (তাহলে তার আলো কিরূপ হবে?)। তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে, তোমরা ধারণা করো তো!’ (আবু দাউদ, হাদিস : ১৪৫৩)


আটঃ বংশধর হতে দশজনকে জান্নাতের সুপারিশ করার সুযোগ দান:


আলী ইবনে আবি তালিব রা. হতে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:


من قرأ القرآن وتلاه وحفظه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كل قد وجبت له النار


“যে ব্যক্তি কোরআন পাঠ করল, তিলাওয়াত করলো এবং মুখস্থ করল আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে তার বংশধর হতে এমন দশজনকে সুপারিশ করার সুযোগ দান করবেন যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল।”


(তিরমীজি খণ্ড ২ হাদিস ১১৪, এ হাদিসটি সম্পর্কে আবু ‘ঈসা তিরমিযী রহ. নিজেই মন্তব্য করে বলেন: “এ হাদীসটি হাসান গারীব। আমরা এই সনদ ছাড়া আর কোন সনদ সম্পর্কে জানি না। ইবনে মাজাহ হাদিস ২১৬-মুহাদ্দিসগণের গবেষণায় উক্ত হাদিসটি যঈফ।


এই হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য দেয়া হল (আরবী):


وفيه كثير بن زاذان قال ابن معين : (( لا أعرفه )) ، وقال الإمامان الرازيان : (( هذا شيخ مجهول لا نعلم احد احدث عنه )) ، قال الحافظ الذهبي في الكاشف : (( لا يثبت حديثه )) ، وقد أعل الحَافظ الذهبي حَديثاً في السير (13/306) : (( قَالَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: (قَالَ لِي جِبْرِيْلُ: لَوْ رَأَيْتَنِي يَا مُحَمَّدُ وَأَنَا أَغُطُّهُ بِإِحْدَى يَدَيَّ، وَأَدُسُّ مِنَ الحَالِ فِي فِيْهِ، مَخَافَةَ أَنْ تُدْرِكَهُ رَحْمَةُ رَبِّهِ فَيَغْفِرُ لَهُ) .حَدِيْثٌ غَرِيْبٌ، وَكَثِيْر فِيْهِ جَهَالَةٌ )) فالحَديث لا يصح لجهالة كثير بن زاذان ، ولهُ عند أبي زرعة وأبي حاتم حديث في فضل القرآن ، قال الترمذي : (( حديث غريب لا نعرفهُ إلا من هذا الوجه )) .


এ হাদিসের সমার্থবোধক আরও দু একটি হাদিস পাওয়া যায় কিন্তু সবগুলোর অবস্থা একই।


তাই আমাদের উচিত, সম্ভব হলে নিজেই কোরআন হেফজ শুরু করা, তা সম্ভব না হলে কমপক্ষে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং আমাদের হাফেজী কোর্সের প্রথম সেমিস্টার সম্পন্ন করা এবং বাকি সেমিস্টার শেষ করার নিয়ত করা, আর আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করা, প্রয়োজনে আমাদের সাথে বাসায় বসে যে কোন সময় কোরআনে হাফেজ হবার চেষ্টা করা। এর জন্য ছোট থেকেই তাদের সেভাবে গড়ে তুলতে হবে, মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

আমিন।

_ এখন বলো এরপরেও কি কেউ চাইবে এত বড় বড় পুরষ্কার ছেড়ে দিয়ে সাধারণ জীবনযাপন করুক,কেউ কি চাইবে আল্লাহর পছন্দনীয় কাজ না করে তার অপছন্দের তালিকায় থাকতে! চাইবে না। বিশেষ করে যাদের আল্লাহ ভালোবেসে এই গুনে গুনান্বিত করেছে তারা তো চাইবেই না। তুমি কি শুধু এই পৃথিবীতেই নিজের বাবা- মা'কে,ভাই বোনদের নিয়ে থাকতে চাও? জান্নাতে নয়! তারা যদি জাহান্নামের বাসিন্দা হয় তাহলে কি তোমার ভালো লাগবে বলো?"


তাইফ এপাশে ওপাশে মাথা ঘুরালো, অর্থাৎ না। নাফিসা ভাইপোর মস্তক ঘুরানো দেখে বললো,


“ তাহলে? তার জন্য তোমাকে কি করতে হবে?

নিশ্চয়ই নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে! 

এখন তুমি ফুপিকে সত্যি করে বলো, তোমার কি এই মাদ্রাসায় থাকতে খুবই সমস্যা হচ্ছে? কেউ কিছু বলেছে? হুজুরেরা কিংবা তো তোমার কোন ফ্রেন্ড তোমাকে মারে?"


“ এখানে ভালো লাগে না,একা একা থাকতে হয়!"


এই কথার উত্তর কি দিবে! কোন শব্দ ছাড়াই একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললো,


“ কি পেতে হলে কিছু ত্যাগ করতে হয় আব্বা,ন‌ইলে তো জীবনে বড় হ‌ওয়া যাবে না। তুমি আর্মিদের পছন্দ করো, তুমি চাও আর্মি হতে! তাহলে? তুমি কি জানো আর্মিদের জীবন কত কষ্টের,কত ত্যাগের! তোমার ছুটি আনন্দ সব ত্যাগ করেই আর্মি হয়ে দেশের সেবায় নামতে হবে,তখন? তাই তোমাকে আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে,নয়তো কিভাবে?"


বাচ্চাটা মন খারাপ করে চেয়ে আছে।এখন তাকে যত‌ই বোঝানো হোক সে বুঝবে না।তাই কিছু একটা ভেবে বললো,


“ আচ্ছা তুমি কি জানো নাজিফা কি করেছে? তুমি শুনলে তো ওকে ইচ্ছামত বকে দিবে,দেওয়াই উচিত!"


ফুপির হঠাৎ কথা ঘুরিয়ে নাফিজাকে টেনে আনায় তাইফ একটু গম্ভীর মুখে চাইলো, গুরুগম্ভীর ভাবে শুধালো,


“ কি করেছে?"


“ আর কি? একটা ছেলেকে মেরে হাতে গালে খামচির দাগ বসিয়ে দিয়েছে! এখন তার বাবা মা বিচার নিয়ে এসেছে।বলো তো কি অবস্থা! কি পাজী হচ্ছে মেয়েটা!"


“ কিন্তু কেন মেরেছে? নিশ্চয়ই ঐ ছেলে ওকে কিছু বলেছে। তুমি ঐ ছেলেকে কেন জিজ্ঞাস করো নাই!"


“ ইস্ কি মুরুব্বিরে! শালিস করতে বসছে!"


পাশ থেকে বললো নাইফ,তাইফ বড় ভাইয়ের তিরষ্কারের ঠোঁট উল্টে তাকালো,নাইফ গা ছাড়া ভাবে বিছানায় শরীরটাকে ছেঁড়ে বললো,


“ ফুপির সাথে কথা শেষ হলে ফোন কেটে ঘুমাবি। একদমই গেইম অপশনে যাবি না।"


মাথা দুলিয়ে হ্যাঁ ভাব প্রকাশ, এরপর নাফিসা নিজের মেয়ের ভবিষ্যত নিয়ে এই চার রত্তি ভাইপোর সাথে আলোচনা করতে থাকল,আর নাইফ শুয়ে শুয়ে চোখ বন্ধ রেখে নিজের মধ্যবয়সী ফুপু আর পিচ্চি ভাইয়ের বিজ্ঞ আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকলো।


তাইফের শরীরের অবস্থার কথা শুনে সাফিয়া আসতে চেয়েও পারেনি।রেজ‌ওয়ানের দোকানে চুরি হয়েছিল।চোর ধরাও পড়েছে,মাল‌ও জব্দ করা হয়েছে কিন্তু তাতেও রেজ‌ওয়ান ক্ষান্ত হতে পারেনি।মূলত সে দোকানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে।তাই সহজে এখন আর এদিক ওদিক হয় না।ফেরাটার‌ও স্কুলে ছুটি নেই। মধ্য সাময়িক পরীক্ষা চলছে,তার পড়াশোনা নিয়ে রেজ‌ওয়ান বেশ কঠোর। যদিও ফেরার মগজে ধারন শক্তি খুবই দূর্বল।মেয়েটা পড়াশোনার চেয়ে বেশি পটু হচ্ছে সাজগোজে! এখন‌ই তার সাজগোজ আর পোশাক আশাকে অনেক আগ্রহ, রুচিবোধ‌ও দারুন।প্রায়‌ই হুটহাট করে বড় ভাইয়ের কাছে বায়না করে এটা ওটা আদায় করে নেয়।বড় বোনের থেকেও নিতে ভুলে না।

নাইফ অবশ্য খুশি খুশিই‌ কিনে পাঠিয়ে দেয় এই পুঁচকে বোনের আবদার অনুযায়ী সজ্জার পন্য। নাবীহাও মায়ের থেকে চেয়ে নেওয়া বিভিন্ন প্রশাধনী রেখে দেয় ছোট বোনকে দেওয়ার জন্য।এই নিয়ে মুরব্বি আত্নীয় মহলে বেশ হাসাহাসি চলছে,সবার মুখেই এক কথা, সাফিয়া যেমন রুপ চর্চা নিয়ে সচেতন তেমনি তার মেয়ে।এদিকে আফিয়ার মেয়েরাও আফিয়ার প্রতিছায়া হচ্ছে।তা মতোই নিজের প্রতি উদাসীন,ভাবনা কেবল পড়াশোনা আর স্কিল বাড়ানো নিয়ে।


তবে আজ সাফিয়া আসছে, ছোট ভাগ্নে তাও আবার সবচেয়ে পছন্দের বাচ্চা তার।তাই রেজ‌ওয়ানকে ছাড়াই নিজের দুই কন্যাকে বগলদাবা করেই বোনের বাড়িরতে আসছে।এখন অবশ্য ঢাক বলতে বোনের বাড়িই আছে,বাপের বাড়ি এখন তার বাপের ভিটায় মানে গ্রামেই!


চলমান....


সবাইকেই তো এক‌ই পর্বে একসাথে দেখানো সম্ভব নয়,সবার‌ই আলাদা আলাদা ভূমিকা আছে থাকবে,এবং তারা নিজেদের চরিত্রানুযায়ীই আসবে, সুতরাং প্রতিটি পর্বেই কেউ না কেউ উপস্থিতি বিরাজ রাখবে, এবং আপনাদের‌ও উচিত তাদের সাদরে আমন্ত্রণ জানানো!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ